ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩
খাগড়াছড়িতে ৪০০ গ্রাম গাঁজাসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Tuesday, 22 September, 2026, 11:45 AM

খাগড়াছড়িতে ৪০০ গ্রাম গাঁজাসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার

খাগড়াছড়িতে ৪০০ গ্রাম গাঁজাসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার

খাগড়াছড়ির দীঘিনালায় ৪০০ গ্রাম গাঁজাসহ মোঃ আরিফ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর ২৬) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৩ নম্বর কবাখালী ইউনিয়নের শান্তিপুর চার রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আরিফ হোসেন দক্ষিণ মিলনপুর, পাবলাখালী এলাকার মোঃ আব্দুর রশিদ মিয়ার ছেলে।

দীঘিনালা থানা পুলিশ জানায়, রোববার (২০ সেপ্টেম্বর ২৬) রাত ১১:৫৫ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কবাখালী ইউনিয়নের শান্তিপুর চার রাস্তার মোড় এলাকায় এক ব্যক্তি মাদকদ্রব্য (গাঁজা) বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
পরে এসআই মোহাম্মদ ইব্রাহিম খলিলউল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি সাদা বাজারের ব্যাগ তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দাবি, গ্রেপ্তার আরিফ হোসেনকে স্থানীয়ভাবে ‘মাদক সম্রাট আরিফ’ নামে পরিচিত বলে জানা গেছে। তার বিরুদ্ধে মাদকসংক্রান্ত ১৩টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় এসআই মোহাম্মদ ইব্রাহিম খলিলউল্লাহ বাদী হয়ে দীঘিনালা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক) অনুযায়ী মামলা করেছেন। মামলাটি দীঘিনালা থানার এফআইআর নং-০২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬।

মামলার তদন্তভার এসআই মোঃ আলা উদ্দিনের ওপর অর্পণ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status