|
এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড
নতুন সময় প্রতিবেদক
|
![]() এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। এবার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। প্রথমবারের মতো শুধু নম্বর যোগে ভুল বা কোনো প্রশ্নের উত্তর মূল্যায়ন না হওয়ার বিষয়টি যাচাইয়ের মধ্যে প্রক্রিয়াটি সীমাবদ্ধ রাখা হয়নি। আবেদন করা উত্তরপত্রগুলো পুনরায় মূল্যায়নও করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, আগের বছরগুলোতে পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে মূলত উত্তরপত্রে নম্বর যোগে কোনো ভুল হয়েছে কি না, কোনো প্রশ্নের উত্তর মূল্যায়নের বাইরে রয়ে গেছে কি না—এসব বিষয় যাচাই করা হতো। পুরো উত্তরপত্র নতুন করে মূল্যায়ন করা হতো না। তবে এবার আবেদন করা খাতাগুলো পুনরায় মূল্যায়ন করা হয়েছে। ১২ লাখের বেশি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন গত ১১ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়। আবেদন গ্রহণের শেষ সময় ছিল ১৭ আগস্ট রাত পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেন। একজন পরীক্ষার্থী একাধিক বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারেন। ফলে পরীক্ষার্থীর সংখ্যার তুলনায় মোট আবেদনের সংখ্যা বেশি হয়েছে। সব মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে লিখিত পরীক্ষার ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ২ লাখ ৩১ হাজার ৪৭১টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে। অর্থাৎ মোট আবেদন হয়েছে ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্রের জন্য। সবচেয়ে বেশি আবেদন ঢাকা বোর্ডে বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষার ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ৫৮ হাজার ১২টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। এ ছাড়া— কুমিল্লা শিক্ষা বোর্ডে ৩৫ হাজারের বেশি পরীক্ষার্থী; রাজশাহী শিক্ষা বোর্ডে ৩৯ হাজারের বেশি; যশোর শিক্ষা বোর্ডে ২৮ হাজারের বেশি; চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৩৯ হাজারের বেশি; বরিশাল শিক্ষা বোর্ডে ১৭ হাজারের বেশি; সিলেট শিক্ষা বোর্ডে ২০ হাজারের বেশি; দিনাজপুর শিক্ষা বোর্ডে ৩৭ হাজারের বেশি এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২৭ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২০ হাজারের বেশি পরীক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। বদলেছে পুনর্নিরীক্ষণের পদ্ধতি এবারের পুনর্নিরীক্ষণে উত্তরপত্র নতুন করে মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়ায় ফলাফলে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। যেসব শিক্ষার্থী নিজেদের প্রত্যাশিত ফল পাননি, তারা পুনর্নিরীক্ষণের মাধ্যমে ফলাফলে পরিবর্তন আসার আশায় ছিলেন। আগামীকাল সকাল ১০টায় ফল প্রকাশের পর জানা যাবে, পুনর্নিরীক্ষণের আবেদনের পর কতজন পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
