ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩
সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, দায়িত্বে যারা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 7 September, 2026, 12:55 PM

সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, দায়িত্বে যারা

সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, দায়িত্বে যারা

জাতীয় সংসদে স্থায়ী কমিটির আরও ১০টি গঠন ও একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। তবে ঘোষিত ১০টি কমিটির কোনো একটিরও সভাপতি পদে বিরোধী দলের কোনো সদস্যকে রাখা হয়নি।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে পৃথকভাবে কমিটি গঠন ও পুনর্গঠনের প্রস্তাব দেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো পাস হয়।

কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে গয়েশ্বর চন্দ্র রায়ের পরিবর্তে লক্ষ্মীপুর-১ আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমকে সভাপতি করা হয়েছে।

জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং সংসদ-সম্পর্কিত কমিটি রয়েছে ১১টি। এ পর্যন্ত ৩৬টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি ৩০টি।

বাকি ছয়টি কমিটির মধ্যে শুধু সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে বিরোধী দলের একজন সদস্যকে।

রোববার (৬ সেপ্টেম্বর) ঘোষিত ১০টি কমিটির সভাপতিরা হলেন—খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে আবদুস সালাম পিন্টু, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে আবুল খায়ের ভূঁইয়া, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে মুন্সী রফিকুল আলম।

এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে এ কে এম সেলিম রেজা হাবিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে শামছুর রহমান শিমুল বিশ্বাস, নৌ-পরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে জয়নুল আবদিন ফারুক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে খায়রুল কবির খোকনকে সভাপতি করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন মাহমুদা হাবীবা। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে বরকত উল্লাহ বুলু এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে আবদুল ওয়াদুদ ভূঁঞাকে সভাপতি করা হয়েছে।

এদিকে, কমিটি গঠনের তালিকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির নাম থাকলেও সেটি পরে গঠন করা হবে বলে স্পিকারকে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।





পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status