|
স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত
নতুন সময় প্রতিবেদক
|
![]() স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এতে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন দাখিল, ইস্যুকরণ এবং দাখিলকৃত আবেদনসমূহ নিষ্পত্তি করার জন্য নির্বাচন কমিশন সময় নির্ধারণ করেছেন। তা হলো, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ ৭ সেপ্টেম্বর। দাখিল করা আবেদনগুলোর ইস্যুকরণের শেষ তারিখ ৯ সেপ্টেম্বর। আর ভোটার স্থানান্তরের জন্য দাখিল করা আবেদনগুলোর নিষ্পত্তির শেষ তারিখ ১০ সেপ্টেম্বর। সময়সূচি অনুযায়ী স্থানান্তরের আবেদনগুলো নিষ্পত্তিকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে। আগামী নভেম্বর থেকে প্রথম ধাপের স্থানীয় সরকার নির্বাচন করার প্রস্তুতি নিয়ে কার্যক্রম করছে ইসি। তারই অংশ হিসেবে গত সোমবার ভোটার তালিকা চূড়ান্ত করা হয়। সবশেষ ভোটার তালিকা অনুযায়ী দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
