|
বাঘাইছড়িতে উপজেলা বিএনপি সভাপতি অমর আলি বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা, পিআইওর জিডি
রুপম চাকমা, বাঘাইছড়ি
|
![]() বাঘাইছড়িতে উপজেলা বিএনপি সভাপতি অমর আলি বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা, পিআইওর জিডি অবৈধ বালু উত্তোলন ও পরিদর্শনের তথ্য পরিবেশ দপ্তর ও এজাহার সূত্রে জানা যায়, উপজেলার মাস্টারপাড়া এলাকার পুরাতন মারিশ্যা সংলগ্ন কাচালং নদীর তীরবর্তী এলাকা থেকে কোনো প্রকার অনুমতি বা ছাড়পত্র ছাড়াই বালু উত্তোলন করা হচ্ছিল। গত ১১ আগস্ট ২০২৬ তারিখে পরিচালিত অভিযানে পাঁচটি স্তূপে মোট ২৪ হাজার ৩০০ ঘনফুট বালি এবং তিনটি উত্তোলনকারী মেশিন জব্দ করা হয়। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. আব্দুর রাজ্জাকের স্বাক্ষরযুক্ত নথির ভিত্তিতে 'বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)' লঙ্ঘনের দায়ে ওমর আলীকে ১ নম্বর আসামি করে মামলাটি দায়ের করা হয়। মামলাটি তদন্ত করে পরিবেশ আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তাকে হুমকি ও জিডি এর আগে গত ১১ জুলাই ২০২৬ তারিখে বাঘাইছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুপ্তর্শী সাহা বিএনপি নেতা ওমর আলীর বিরুদ্ধে থানায় জিডি করেন। ডায়েরির তথ্য অনুযায়ী: নথি তথ্য উপস্থাপন: কোনো প্রাতিষ্ঠানিক অনুমোদন ছাড়া সরকারি প্রকল্পের নথি হস্তান্তরের জন্য চাপ প্রয়োগ করা হয়। আর্থিক চাপ: অন্যের লাইসেন্সের সিকিউরিটি মানির টাকা বিএনপি নেতার মনোনীত কর্মীর হাতে তুলে দেওয়ার দাবি জানানো হয়। ত্রাণ বণ্টনে বাধা: ১০ জুলাই কয়েকজন ব্যক্তি পিআইও কার্যালয়ে গিয়ে বন্যার্তদের ত্রাণ নিজস্ব উপায়ে বিতরণের দাবি নিয়ে হট্টগোল সৃষ্টি করেন। রাজনৈতিক প্রভাব ও অন্যান্য অভিযোগ স্থানীয় সূত্রে জানা যায়, ওমর আলী নিজেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হিলাল উদ্দিনের ঘনিষ্ঠ এবং রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদের আস্থাভাজন হিসেবে পরিচয় দিয়ে থাকেন। বালু উত্তোলনের লভ্যাংশ থেকে শীর্ষ নেতাদের মাসোহারা দেওয়ার গুঞ্জনও স্থানীয় পর্যায়ে রয়েছে। এছাড়া তাঁর বিরুদ্ধে অবৈধ গাছ কাটা, কাঠ পাচার ও সিগারেট ব্ল্যাকমার্কেটিংয়ের মৌখিক অভিযোগ রয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে নানা অনিয়মের অভিযোগে জেলা বিএনপি ওমর আলীর পদ ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছিল। পরবর্তীতে শর্তসাপেক্ষে সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়। একদিকে পরিবেশ আদালতের মামলা এবং অন্যদিকে সরকারি প্রশাসনের ওপর অনুচিত চাপের অভিযোগ নিয়ে বাঘাইছড়ির রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র সমলোচনা শুরু হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
