ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
বাগমারায় মাইক্রোবাস স্ট্যান্ড উদ্বোধন, যানজট কমানোর উদ্যোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 17 August, 2026, 4:18 PM

বাগমারায় মাইক্রোবাস স্ট্যান্ড উদ্বোধন, যানজট কমানোর উদ্যোগ

বাগমারায় মাইক্রোবাস স্ট্যান্ড উদ্বোধন, যানজট কমানোর উদ্যোগ

রাজশাহীর বাগমারায় যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন মাইক্রোবাস স্ট্যান্ডের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) উপজেলার পুরাতন বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় এ স্ট্যান্ডের উদ্বোধন করা হয়।

নতুন স্ট্যান্ড চালুর ফলে ভবানীগঞ্জ উপজেলা সদর এলাকায় যত্রতত্র মাইক্রোবাস, জিপ ও কার পার্কিং এবং যাত্রী ওঠানামার প্রবণতা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এতে ব্যস্ত সড়কে যান চলাচল স্বাভাবিক রাখার পাশাপাশি পথচারী ও সাধারণ যাত্রীদের চলাচলে ভোগান্তি কমবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ। এতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা মাইক্রোবাস, জিপগাড়ি ও কার শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম।

বাগমারা উপজেলা মাইক্রোবাস, জিপগাড়ি ও কার শ্রমিক ইউনিয়ন আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের  মধ্যে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুর রহমান এবং বাগমারা উপজেলা মাইক্রোবাস সমিতির সভাপতি মামুনুর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া, জিল্লুর রহমান, রাজশাহী জেলা মাইক্রোবাস ও কার শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি খান জাহান আলী, সড়ক সম্পাদক জিন্না সূর্য ও সদস্য সেলিম হোসেনসহ সংশ্লিষ্ট পরিবহন শ্রমিক ও চালকরা।

ভবানীগঞ্জ উপজেলা সদরকে যানজটমুক্ত ও জনবান্ধব রাখতে নির্ধারিত স্থানে মাইক্রোবাসসহ অন্যান্য যানবাহন রাখার ব্যবস্থা করা হয়েছে। এর ফলে সড়কের ওপর যেখানে-সেখানে গাড়ি দাঁড় করিয়ে রাখার প্রবণতা কমবে এবং যাত্রী ওঠানামায় শৃঙ্খলা ফিরবে।

নতুন স্ট্যান্ডটি কার্যকরভাবে পরিচালনা করা গেলে ভবানীগঞ্জের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট অনেকটাই কমবে। একই সঙ্গে পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ চলাচল নিশ্চিত হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status