|
১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ
নতুন সময় প্রতিনিধি
|
![]() ১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ শমসের আলী জানান, ১৫ বছর আগে তিনি বিদেশি লোক পাঠানো সংক্রান্ত লেনদেন করেন দুলাল খাদেমের সঙ্গে। এ সময় তিনি ১০০ টাকা কম দিয়েছিলেন। ওই টাকা ফেরত দেওয়াটা জরুরি বলে মনে করছিলেন তিনি। যে কারণে অনেকদিন পরে হলেও টাকাটা ফেরত দিতে এসেছেন। ঢাকায় বসবাসকারি দুলাল খাদেম মাঝে মাঝে শুক্রবার এলাকায় আসেন জেনে সেই চিন্তা থেকেই এসেছেন। দুলাল খাদেম এ বিষয়ে বলেন, 'অনেক সময় লেনদেন করতে গিয়ে টাকা গুণে রাখা হয় না। ওই ব্যক্তির বেলায় এটাও হয়ে থাকতে পারে। তবে আমার কিছুই মনে নেই। শুক্রবার ওই লোক এসে আমার হাতে ১০০টাকা বুঝিয়ে দিলে আমি টাকাটা হাতে নিয়ে ওনাকে দিয়ে বলি কিছু একটা যেন কিনে খেতে।' |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
