ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ ১৩ শ্রাবণ ১৪৩৩
চিকিৎসার আশায় নতুন স্বপ্ন, ক্যান্সার রোগীর পাশে দীঘিনালা জোন
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Tuesday, 28 July, 2026, 6:05 PM

চিকিৎসার আশায় নতুন স্বপ্ন, ক্যান্সার রোগীর পাশে দীঘিনালা জোন

চিকিৎসার আশায় নতুন স্বপ্ন, ক্যান্সার রোগীর পাশে দীঘিনালা জোন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ক্যান্সার আক্রান্ত অসহায় এক ব্যক্তির চিকিৎসা সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছে দীঘিনালা জোন।

মঙ্গলবার (২৮জুলাই) দীঘিনালা জোনের পক্ষ থেকে ওই রোগীকে চিকিৎসা ব্যয়ের জন্য নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
 
দীঘিনালা জোন সূত্রে জানা যায়, জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল আমিন, এসইউপি, পিএসসি-এর নির্দেশনায় উপজেলার ২নং বোয়ালখালী ইউনিয়নের থানাপাড়া এলাকার বাসিন্দা ক্যান্সার আক্রান্ত জ্যোতি লাল চাকমার হাতে চিকিৎসা ব্যয়ের জন্য নগদ ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়।
 
এ সময় জোনের দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম অঙ্গীকার। ভবিষ্যতেও দীঘিনালা জোন এলাকার অসহায়, দরিদ্র ও সংকটাপন্ন মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে। 
 
স্থানীয়রা দীঘিনালা জোনের এ মানবিক সহায়তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও জোন কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status