ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ জুলাই ২০২৬ ১২ শ্রাবণ ১৪৩৩
গ্যাস নেই, তবু বিল! টঙ্গীতে তিতাস অফিস ঘেরাও, ‘নো গ্যাস, নো বিল’ কর্মসূচির হুঁশিয়ারি
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Monday, 27 July, 2026, 4:13 PM

গ্যাস নেই, তবু বিল! টঙ্গীতে তিতাস অফিস ঘেরাও, ‘নো গ্যাস, নো বিল’ কর্মসূচির হুঁশিয়ারি

গ্যাস নেই, তবু বিল! টঙ্গীতে তিতাস অফিস ঘেরাও, ‘নো গ্যাস, নো বিল’ কর্মসূচির হুঁশিয়ারি

গাজীপুরের টঙ্গীতে দীর্ঘদিনের আবাসিক গ্যাস সংকটের প্রতিবাদে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির টঙ্গী জোন কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় গ্রাহকরা। নিয়মিত বিল পরিশোধ করেও প্রয়োজনীয় গ্যাস না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

রোববার (২৬ জুলাই) গাজীপুর সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের শতাধিক বাসিন্দা বিক্ষোভে অংশ নেন। এ সময় তারা বলেন, দিনের অধিকাংশ সময় চুলায় গ্যাস না থাকায় রান্নাবান্না থেকে শুরু করে নিত্যদিনের গৃহস্থালি কাজ ব্যাহত হচ্ছে। বারবার অভিযোগ জানিয়েও কোনো কার্যকর সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত স্বাভাবিক গ্যাস সরবরাহ নিশ্চিত করা না হলে ‘নো গ্যাস, নো বিল’ কর্মসূচি ঘোষণা করা হবে। পাশাপাশি আরও কঠোর আন্দোলনের কর্মসূচিও দেওয়া হবে।

এ বিষয়ে তিতাস গ্যাসের টঙ্গী জোনের ব্যবস্থাপক মো. মেজবাউর রহমান বলেন, চট্টগ্রামের একটি ভাসমান এলএনজি (LNG) টার্মিনালে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে গেছে। এর প্রভাব টঙ্গীসহ বিভিন্ন এলাকায় পড়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে টার্মিনাল সচল হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status