|
তেলের দাম ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৯৬ ডলার
নতুন সময় ডেস্ক
|
![]() তেলের দাম ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৯৬ ডলার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১ দশমিক ৪৪ ডলার বা ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ২৭ ডলারে লেনদেন হচ্ছে। যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের ওপর নতুন করে হামলা চালানো এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লোহিত সাগরে তেলবাহী ট্যাংকারে হামলার পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়েছে। এর প্রভাবেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। এর আগে, আগের লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম ৩ ডলারের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ০৭ ডলারে ওঠে। একই সময়ে ডব্লিউটিআইয়ের দামও প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পায়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
