ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩
এনায়েতপুরের মণ্ডলপাড়া থেকে পাঁচিল পর্যন্ত সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন
মো. সিয়াম হোসেন, এনায়েতপুর
প্রকাশ: Wednesday, 22 July, 2026, 7:34 PM

এনায়েতপুরের মণ্ডলপাড়া থেকে পাঁচিল পর্যন্ত সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন

এনায়েতপুরের মণ্ডলপাড়া থেকে পাঁচিল পর্যন্ত সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরের মণ্ডলপাড়া থেকে পাঁচিল পর্যন্ত দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা সড়কটি দ্রুত পাকাকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, দোকান কর্মচারী ট্রেড ইউনিয়ন, এনায়েতপুর, চৌহালী, সিরাজগঞ্জের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন এনায়েতপুর হাট বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ডা. মো. মোফাজ্জল হোসেন এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, এনায়েতপুর থানা শাখার সভাপতি মো. আইয়ুব আলী শেখ। এছাড়াও স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এনায়েতপুরের মণ্ডলপাড়া থেকে পাঁচিল পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই জনদুর্ভোগ নিরসনে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সড়কটি পাকাকরণের উদ্যোগ গ্রহণের জোর দাবি জানান তারা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা দ্রুত সড়ক উন্নয়নকাজ শুরু করে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status