|
রিম্পার পলায়নের জেরে কাশিমপুর মহিলা কারাগারে শাস্তির খড়গ: জেলার বরখাস্ত, সিনিয়র জেল সুপার বদলি
নতুন সময় প্রতিনিধি
|
![]() রিম্পার পলায়নের জেরে কাশিমপুর মহিলা কারাগারে শাস্তির খড়গ: জেলার বরখাস্ত, সিনিয়র জেল সুপার বদলি সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত উল-ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রিম্পা (২১) নামে এক নারী বন্দি পালিয়ে যান। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার বাসিন্দা এবং একটি চুরির মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি। ঘটনার পরদিন কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কারা কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তের প্রাথমিক পর্যায়ে দায়িত্বে অবহেলার অভিযোগে চারজন কারারক্ষীসহ সাতজন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়। তদন্তের অগ্রগতির ভিত্তিতে সোমবার কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত এবং সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহারকে ওই কারাগার থেকে অন্যত্র বদলি করা হয়। এদিকে, রোববার (১৯ জুলাই) ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে পালিয়ে যাওয়া রিম্পাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। কারা অধিদপ্তর জানিয়েছে, ঘটনাটির তদন্ত এখনো চলমান রয়েছে। তদন্তে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
স্মার্টফোন বিস্ফোরণ: তদন্ত, দোষীদের শাস্তি ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ চায় গ্রাহক অ্যাসোসিয়েশন
সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল শিক্ষিকার পরিবারের দায়িত্ব নিলেন বিজিবি
বাগমারায় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, ৬ পরীক্ষার্থীসহ ৭ জন আহত
সাতক্ষীরা মৎস্য ঘের থেকে এক যুবকের বিবস্ত্র লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
