ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩
টানা দশম দিনের মতো ইরানে হামলা যুক্তরাষ্ট্রের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 21 July, 2026, 11:15 AM

টানা দশম দিনের মতো ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

টানা দশম দিনের মতো ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী টানা দশম দিনের মতো ইরানে হামলা চালিয়েছে। মার্কিন বাহিনী জানিয়েছে, এবার তারা ইরানের সামরিক বাহিনীর কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের স্থান, সামুদ্রিক সক্ষমতা ও এয়ার ডিফেন্স সিস্টেমে আঘাত হেনেছে।

মার্কিন বাহিনী ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার রাতে জানিয়েছে, তারা তাদের সর্বশেষ হামলা সম্পন্ন করেছে।

রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে জানিয়েছে, ইরানে সর্বশেষ মার্কিন হামলা প্রায় পাঁচ ঘণ্টা স্থায়ী ছিল।

ওয়াশিংটন বলেছে, তারা হরমুজ প্রণালি দিয়ে ‘চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ইরানের অব্যাহত হামলার ক্ষমতা হ্রাস করার’ চেষ্টা করছে।

যুক্তরাষ্ট্রের টানা হামলার জবাবে ইরানও পশ্চিম এশিয়ার আরব দেশগুলোর মার্কিন ঘাঁটিতে তীব্র পাল্টা হামলা চালাচ্ছে। তাদের এসব হামলায় এরমধ্যে জর্ডানে ও ইরাকে তিন মার্কিন সেনা নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

মার্কিন সেনা হতাহত হওয়ার পর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রত্যয় জানিয়েছেন।

ইরানি বার্তা সংস্থা মেহর জানিয়েছে, ইরানের স্থানীয় সময় মঙ্গলবার সকালে ইরাক সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলীয় ইলাম প্রদেশের আবদানান শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

আবদানানের গভর্নর বেহজাদ নূর মোহাম্মদি মেহরকে জানিয়েছেন, নগরীর দিনার কুহ এলাকায় হামলা চালানো হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status