ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ জুলাই ২০২৬ ৫ শ্রাবণ ১৪৩৩
জুলাইয়ে ৩ বিশ্বকাপ ফাইনাল খেলে ৩টিতেই হেরেছে আর্জেন্টিনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 19 July, 2026, 8:46 PM

জুলাইয়ে ৩ বিশ্বকাপ ফাইনাল খেলে ৩টিতেই হেরেছে আর্জেন্টিনা

জুলাইয়ে ৩ বিশ্বকাপ ফাইনাল খেলে ৩টিতেই হেরেছে আর্জেন্টিনা

আরও একটা বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামী ২০ জুলাই বিশ্বকাপের এই চূড়ান্ত লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। তবে এই ম্যাচের আগে দলটাকে শঙ্কায় রেখেছে জুলাই। কারণ ইতিহাস বলছে এই মাসে কখনোই বিশ্বকাপ জেতেনি আর্জেন্টিনা, ৩ ফাইনাল খেলে হেরেছে ৩টিতেই। এবারের ফাইনাল সেই ইতিহাস বদলে দেওয়ার সুযোগ এনে দিয়েছে দলটির সামনে।

আর্জেন্টিনা এর আগে তিনবার বিশ্বকাপ জিতেছে। ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালে শিরোপা ঘরে তোলে তারা। তবে এই তিনটি জয়ের কোনোটিই জুলাই মাসে আসেনি।

১৯৭৮ সালে নিজেদের মাটিতে প্রথম শিরোপা জেতে আর্জেন্টিনা। সেই ফাইনাল হয়েছিল ২৫ জুন। নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়ে প্রথম বিশ্বকাপ জেতে তারা।

১৯৮৬ সালে মেক্সিকোতে দ্বিতীয় শিরোপা জেতে আর্জেন্টিনা। দিয়েগো ম্যারাডোনার হাত ধরে আসা সেই ফাইনালও হয়েছিল জুন মাসে, ২৯ তারিখে। পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়েছিল তারা।

সবশেষ ২০২২ সালে কাতারে তৃতীয় শিরোপা জেতে আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে ফ্রান্সকে হারিয়ে সেই জয় আসে। তবে সেই ফাইনাল হয়েছিল ডিসেম্বর মাসে, ১৮ তারিখে। কারণ কাতারের গরম আবহাওয়ার জন্য সেবার বিশ্বকাপ শীতকালে আয়োজন করা হয়েছিল।

৩ বিশ্বকাপ জিতলেও আর্জেন্টিনা ফাইনালে খেলেছে সব মিলিয়ে ৬ বার। বাকি তিন ফাইনালের তিন বারই খেলা হয়েছে এই জুলাই মাসে। প্রথম বিশ্বকাপের ফাইনালে খেলা হয়েছিল ১৯৩০ সালের ৩০ জুলাই। সেদিন উরুগুয়ের কাছে ৪-২ গোলে হারে আর্জেন্টিনা।

এরপরের জুলাই মাসে বিশ্বকাপে ফাইনালটা আর্জেন্টিনা খেলেছে ১৯৯০ সালে। দিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা সেবার ৮ জুলাই মাঠে নেমে জার্মানির কাছে হারে ১-০ গোলে। 

জুলাইয়ের ফাইনালের তেঁতো স্বাদ মেসিও নিয়েছেন। ২০১৪ বিশ্বকাপের ফাইনাল হয়েছিল ১৩ জুলাই। সেবারও ১-০ গোলে জার্মানির কাছে হারতে হয় আর্জেন্টিনাকে।

এবার ২০২৬ বিশ্বকাপের ফাইনালও হচ্ছে জুলাই মাসেই। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো মিলে আয়োজিত এই বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ২০ জুলাই। স্পেনের বিপক্ষে এই ম্যাচ জিততে পারলে জুলাই মাসে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতার রেকর্ড গড়বে আর্জেন্টিনা।

লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপে দলটির সামনে তাই দুটো লক্ষ্য। একদিকে শিরোপা ধরে রাখা, অন্যদিকে নতুন এক ইতিহাস গড়া।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status