|
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে নরসিংদীতে আলোচনা সভা, র্যালী ও পুরষ্কার বিতরণ
মোঃ মনসুর আলী শিকদার, নরসিংদী
|
![]() বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে নরসিংদীতে আলোচনা সভা, র্যালী ও পুরষ্কার বিতরণ অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলার উপপরিচালক মোঃ বদরুল হুদা, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, নরসিংদী চেম্বার অব কর্মাসের সাবেক সভাপতি মোমেন মোল্লা, সিভিল সার্জনের পক্ষে ডা. সঞ্জয় সাহা। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তাগণ বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। প্লাস্টিক বর্জন ও পরিবেশবান্ধব জীবনযাত্রার ওপর জোর দিয়ে বক্তারা বলেন, আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পৃথিবী রেখে যেতে আমাদের এখনই সচেতন হতে হবে। আলোচনা সভা শেষে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও গাছের চারা বিতরণ করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
মেরুংয়ে যুব সমাজের সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী
সাজেকে আটকা পড়েছেন চার শতাধিক পর্যটক ডুবে গেছে সাজেকের সড়ক
আলফাডাঙ্গায় পানাইল স. প্রা. বিদ্যালয়ে আওয়ামী দোসরদের সদস্যপদের প্রার্থিতা বাতিলের দাবিতে ইউএনও'র নিকট লিখিত অভিযোগ
চেঙ্গী নদীতে রাতের অভিযানে দুই লাখ টাকার নিষিদ্ধ রিং জাল জব্দ
