|
এপ্রিলে সাড়ে ৩ বছরের সর্বোচ্চ আমদানি, আশা দেখছেন বিশ্লেষকরা
নতুন সময় প্রতিবেদক
|
![]() এপ্রিলে সাড়ে ৩ বছরের সর্বোচ্চ আমদানি, আশা দেখছেন বিশ্লেষকরা নতুন সরকার আসার পর আমদানি বাড়াকে অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদ, ব্যাংকার ও ব্যবসায়ী নেতারা। তারা বলছেন, নির্বাচনের পর রাজনীতিতে স্থিতিশীলতা ফিরতে শুরু করায় ব্যবসায়ী-উদ্যোক্তাদের আস্থা ফিরতে শুরু করেছে এবং তার ফল হিসেবেই মূলধনী যন্ত্রপাতিসহ অন্যান্য পণ্য আমদানি বাড়তে শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের আমদানি সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২২ সালের নভেম্বরে ৭ দশমিক ৫৯ বিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়েছিল। এর পর আর কোনো মাসেই ৭ বিলিয়ন ডলারের বেশি পণ্য আমদানি হয়নি দেশে। মাঝে দুয়েক মাস ছাড়া বেশিরভাগ মাসের আমদানি ব্যয় ছিল ৫ থেকে ৬ বিলিয়ন ডলারের মধ্যে। গত মার্চ মাসেও আমদানির পরিমাণ ছিল ৫ দশমিক ৮৩ বিলিয়ন ডলার; এপ্রিলে তা এক লাফে বেড়ে ৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যবিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: বসুন্ধরা স্পোর্টস সিটিতে ৬ দেশের ফাইটারদের লড়াই
দেশে পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জনপ্রশাসনের সক্ষমতা আরও বাড়ানো জরুরি: আব্দুল বারী
বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে ত্রাণ ও ৮ হাজার টাকা সহায়তা
