ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৪ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
পরিবেশ রক্ষায় মাধবপুরে বিভিন্ন প্রজাতির গাছ লাগাচ্ছে প্রশাসন
আনিসুর রহমান, মাধবপুর
প্রকাশ: Saturday, 13 June, 2026, 9:21 PM

পরিবেশ রক্ষায় মাধবপুরে বিভিন্ন প্রজাতির গাছ লাগাচ্ছে প্রশাসন

পরিবেশ রক্ষায় মাধবপুরে বিভিন্ন প্রজাতির গাছ লাগাচ্ছে প্রশাসন

পরিবেশ, প্রতিবেশ ও বায়ুমণ্ডলের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের নির্দেশনা অনুযায়ী হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি প্রতিষ্ঠান ও খোলা জায়গায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।

 এ সময় তিনি বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী যে সংকট তৈরি হয়েছে, তা মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ প্রয়োজন। সরকারের নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি একটি সবুজ ও বাসযোগ্য মাধবপুর গড়ে তুলতেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে বৃক্ষরোপণ আন্দোলনে সম্পৃক্ত হতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর, মাধবপুর থানার ওসি মো: সোহেল রানা, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক কায়েস আহমেদ সালমান, মাধবপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর কবির, মাধবপুর পৌর বিএনপির নেতা হাজী মো: সোলেমান মিয়া প্রমূখ। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি সম্প্রসারণ করা হবে। পরিবেশবান্ধব ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status