ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
নানিয়ারচরে সেনাবাহিনী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও খেলাধুলা সামগ্রী বিতরণ
চাই সুই উ মারমা, রাঙ্গামাটির
প্রকাশ: Saturday, 13 June, 2026, 10:49 AM

নানিয়ারচরে সেনাবাহিনী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও খেলাধুলা সামগ্রী বিতরণ

নানিয়ারচরে সেনাবাহিনী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও খেলাধুলা সামগ্রী বিতরণ

নানিয়ারচর জোনের উদ্যোগে বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ ও খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়েছে।

একই সঙ্গে শিক্ষকদের মাঝে সৌজন্য উপহার প্রদান করা হয়।নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসি-এর নির্দেশনায় “মানবিক সহায়তা এবং সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প”-এর আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়।

শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের লক্ষ্যেই এ আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মো. শাহেদুর রহমান এবং লেফটেন্যান্ট মোহাম্মদ মাসরুর চৌধুরী। তারা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেন।বক্তব্যে অতিথিরা বলেন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকা, পড়াশোনায় মনোযোগী হওয়া এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলাবদ্ধ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

তারা আরও বলেন, শৃঙ্খলা, দেশপ্রেম ও পারস্পরিক সম্প্রীতির চর্চা একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status