|
শেরপুরের নকলায় ৬৭৫টি ইয়াবা টেবলেটসহ আটক ১
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
|
![]() শেরপুরের নকলায় ৬৭৫টি ইয়াবা টেবলেটসহ আটক ১ মঙলবার (১২ মে) রাতে উপজেলার গণপদ্দী ইউনিয়নের খারজান বাজার থেকে তাকে আটক করা হয়। আব্দুল হাকিম স্থানীয় আবদুল্লাহর ছেলে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আব্দুল হাকিমকে আটক করার পর তার হেফাজতে থাকা ৬৭৫টি ইয়াবা টেবলেট জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে থানায় মামলা দিয়ে বুধবার (১৩ মে) তাকে আদালতের মাধমে জেলহাজতে পাঠানো হয়েছে। নকলাকে মাদকমুক্ত করতে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি রিপন চন্দ্র গোপ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
