ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
রামগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি: নিখোঁজ নৈশপ্রহরীর লাশ উদ্ধার হাজীগঞ্জে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 3 May, 2026, 11:00 AM

রামগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি: নিখোঁজ নৈশপ্রহরীর লাশ উদ্ধার হাজীগঞ্জে

রামগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি: নিখোঁজ নৈশপ্রহরীর লাশ উদ্ধার হাজীগঞ্জে

লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল দোকানের সার্টারের তালা ভেঙে সিন্দুক নিয়ে চম্পট দিয়েছে। ধারণা করা হচ্ছে, ডাকাতির ঘটনা দেখে ফেলায় দোকানের দায়িত্বপ্রাপ্ত নৈশপ্রহরী ফরিদকে (৪৪) তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। শনিবার সকালে পাশের জেলা চাঁদপুরের হাজীগঞ্জ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১ মে) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে রামগঞ্জ পৌর শহরের পাটবাজারের 'নিউ আপন শিল্পালয়' নামক স্বর্ণের দোকানে এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একটি সাদা মাইক্রোবাস নিয়ে একদল ডাকাত বাজারে প্রবেশ করে এবং দোকানের তালা ভেঙে পুরো সিন্দুকটি গাড়িতে তুলে নিয়ে যায়।
​নিহত ফরিদ রামগঞ্জ পৌরসভার মিজি বাড়ির মো. শাহজাহানের ছেলে। তিনি রামগঞ্জ পুলিশ বক্স থেকে পাটবাজার পর্যন্ত এলাকায় নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। সকালে রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

​নিঃস্ব হয়ে পড়েছেন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রূপন শীল কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমি সাধারণ একজন ব্যবসায়ী, পরিবার নিয়ে কোনোভাবে ডাল-ভাত খেয়ে বেঁচে আছি। ডাকাতরা আমার দোকানের সিন্দুকসহ স্বর্ণ ও রুপার অলংকার নিয়ে গেছে। আমার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি।"

রামগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি: নিখোঁজ নৈশপ্রহরীর লাশ উদ্ধার হাজীগঞ্জে

রামগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি: নিখোঁজ নৈশপ্রহরীর লাশ উদ্ধার হাজীগঞ্জে

​চাঁদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক ইমারত হোসেন জানান, সকালে অজ্ঞাত হিসেবে মরদেহটি উদ্ধার করা হলেও পরে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং নিহতের পরিবারকে হাজীগঞ্জ থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, চুরির ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কত টাকার মালামাল চুরি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ফরিদের লাশ উদ্ধার নিয়ে থানার ওসি বলেন, হাজীগঞ্জ রাস্তার পাশ থেকে ফরিদের মরদেহ উদ্ধার হয়েছে শুনেছি। সেখানে তার ময়নাতদন্ত হবে। সেখানে মামলা হবে। এছাড়া আমরা বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status