|
ময়মনসিংহে মামলা তুলতে হুমকি-আতঙ্কে শিশুর পরিবার
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
|
![]() ময়মনসিংহে মামলা তুলতে হুমকি-আতঙ্কে শিশুর পরিবার অভিযোগ উঠেছে অভিযুক্ত জালাল খাঁ'র ছেলে নাঈম খাঁ'র পক্ষের বেপরোয়া দাপটে মামলা প্রত্যাহারে বাধ্য করতে চলছে লাগাতার হুমকি, ভয়ভীতি ও মানসিক নির্যাতন। এর আগে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তারাকান্দা থানায় একটি মামলা রুজু করা হয়। যার নং-০২ তারিখ ১৫/০৪/২০২৬ইং। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই চাপের মুখে শিশুটির স্বাভাবিক জীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। নিরাপত্তাহীনতায় আতঙ্কিত পরিবারটি আজ বসত বাড়ী ছেড়ে অন্যত্র বসবাস করছে। ন্যায়বিচার চাইতে গিয়ে এখন নিজেরাই যেন অভিযুক্তদের দাপটের কাছে জিম্মি। ভুক্তভোগীর পরিবার ক্ষোভের সঙ্গে জানায়, “ন্যায়বিচার চাওয়াই কি অপরাধ? মামলা করেছি বলেই আজ আমাদের ওপর এতো চাপ, এতো হুমকি এটা কিসের আইন, কিসের নিরাপত্তা?” এদিকে, স্থানীয়দের মধ্যেও তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় অভিযুক্ত নাঈম খাঁ গংরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়ে তারা প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন। হুমকি-চাপের এই নির্মম বাস্তবতায় একটি পরিবার আজ নিরাপত্তাহীন। ন্যায়বিচার কি আদৌ পাবে তারা? নাকি চাপের কাছে নতি স্বীকার করতে বাধ্য হবে? এখন তাকিয়ে সচেতন মহল। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ জানান, মামলার তদন্ত কর্মকর্তার বরাতে জানতে পারলাম আসামি জামিনে এসেছে, যদিও জামিনের কাগজ হাতে পাইনি। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
