|
বাঘাইছড়িতে ভয়াবহ লোডশেডিং, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায় চরম দুর্ভোগ
রুপম চাকমা, বাঘাইছড়ি
|
![]() বাঘাইছড়িতে ভয়াবহ লোডশেডিং, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায় চরম দুর্ভোগ স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনই কয়েক দফায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। বিশেষ করে সন্ধ্যার পর লোডশেডিংয়ের মাত্রা আরও বেড়ে যায়, যা শিক্ষার্থীদের পড়াশোনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। অনেক শিক্ষার্থীকে বাধ্য হয়ে কেরোসিনের বাতি বা মোমবাতির আলোয় পড়তে হচ্ছে, যা একদিকে যেমন কষ্টসাধ্য, অন্যদিকে স্বাস্থ্যঝুঁকিও তৈরি করছে। একাধিক শিক্ষার্থী অভিযোগ করে জানায়, পরীক্ষার প্রস্তুতির জন্য রাতের সময়টিই তাদের ভরসা ছিল। কিন্তু বিদ্যুৎ না থাকায় তারা পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারছে না। এতে করে মানসিক চাপও বাড়ছে। অভিভাবকরাও বিষয়টি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত ফলাফল থেকে বঞ্চিত হতে পারে। দ্রুত লোডশেডিং সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এ বিষয়ে স্থানীয় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা শুগত চাকমা জানান বাঘাইছড়ি উপজেলায় ৮৫০০ গ্রাহকের জন্য দৈনিক চাহিদা চার মেগাওয়ার্ট বিদ্যুৎ প্রয়োজন কিন্তুু আমরা পাচ্ছি মাত্র দেড় মেগাওয়ার্ট তাই আড়াই মেগাওয়ার্ট বিদ্যুৎ ঘটতি পুরন করতে ২/৩ ঘন্টার পরপর লোডশেডিং দিতে হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
নরসিংদীতে স্কুল পরিদর্শনে গিয়ে মিড ডে মিলের খাবারে গন্ধ পেলেন - প্রতিমন্ত্রী
মেঘনা ব্যাংক ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ডদ ডিস্ট্রিবিউশন পিএলসি-এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত
কুড়িগ্রামে বিসিক শিল্প নগরীতে উদ্যোক্তা ও বিনিয়োগকারী অভাবে ক্ষুদ্র ও কুটির শিল্পের উজ্জ্বল সম্ভবনা ভেস্তে যাচ্ছে
