ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামে জমি লিখে না দেয়ায় বৃদ্ধ পিতাকে মারধর করেছে ছেলে থানায় পিতার অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 21 April, 2026, 11:11 AM

কুড়িগ্রামে জমি লিখে না দেয়ায় বৃদ্ধ পিতাকে মারধর করেছে ছেলে থানায় পিতার অভিযোগ

কুড়িগ্রামে জমি লিখে না দেয়ায় বৃদ্ধ পিতাকে মারধর করেছে ছেলে থানায় পিতার অভিযোগ

কুড়িগ্রাম উলিপুরে জমি লিখে না দেয়ায় বৃদ্ধ পিতাকে ঘরে আটকে রেখে  প্রাণ নাশের হুমকি দিয়ে মারধর করে ঘরে বন্দি করেছে দুই ছেলে। বৃদ্ধপিতা ওই দুই ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম খেওয়ারপাড় এলাকায় ভুক্তভোগী বৃদ্ধ মো: আজাহারুল ইসলাম (৬৪) তার ০২ ছেলে মো. আল ইমরান (৩৮) ও মো. আবু হুরায়রা (৩৫) দীর্ঘদিন ধরে তার নামে থাকা জমি নিজেদের নামে লিখে নিতে চাপ দিয়ে আসছিলো । এতে রাজি না হওয়ায় তারা তাকে নিয়মিত ভয়ভীতি প্রদর্শন ও শারীরিক নির্যাতন করে।

গত ১৮ এপ্রিল সকাল ৭টার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে ওই ০২ ছেলে তাকে গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে প্রতিবাদ করলে তারা ইট ও লাঠি দিয়ে হামলা চালায়। এতে লাঠির আঘাতে তার ডান হাত গুরুতরভাবে জখম হয় এবং ইট দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করা হয়। এ সময় বড় ছেলে আ ন ম রেজওয়ানুল ইসলাম  তাকে রক্ষা করার জন্য চেষ্টা করলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়।

পরবর্তীতে অভিযুক্ত ওই ০২ ছেলে বৃদ্ধ  আজাহারুল ইসলামকে একটি ঘরে রেখে দরজা তালাবদ্ধ করে অবরুদ্ধ করে রাখে। পরে বৃদ্ধের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

ভুক্তভোগী বৃদ্ধের বড় ছেলে রেজওয়ানুল ইসলাম বলেন, ছোট ০২ ভাই বাবার কাছ থেকে জোরপূর্বক জমি লিখে নিতে চাইছিল। এতে অস্বীকৃতি জানালে তারা এই নির্যাতন চালায়।

এ বিষয়ে অভিযুক্ত আল ইমরানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের উভয়ের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, “ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status