|
বাউফলে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস, আধুনিক কৃষিতে জোর
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাউফলে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস, আধুনিক কৃষিতে জোর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ ড. মো. আমানুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মিলনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. পারভেজ, উপজেলা প্রাণিসম্পদ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. রায়হান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা কাইয়ূম হোসেন এবং উপজেলা পরিসংখ্যান ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সবুজ। কংগ্রেসে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং ‘পার্টনার’ ফিল্ড স্কুলের সদস্যসহ কয়েকশ কৃষক-কিষানি অংশ নেন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও সহনশীল কৃষি প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। ‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্য সামনে রেখে তারা জানান, ‘পার্টনার’ প্রকল্প কৃষকদের দক্ষ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে। দিনব্যাপী কর্মসূচিতে আধুনিক চাষাবাদ, বালাই ব্যবস্থাপনা এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির নানা কৌশল নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ ও আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় সফল কৃষকেরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। উল্লেখ্য, বিশ্বব্যাংক ও ইফাদের অর্থায়নে পরিচালিত ‘পার্টনার’ প্রকল্পের লক্ষ্য হলো প্রথাগত কৃষি থেকে বাণিজ্যিক ও উচ্চমূল্যের আধুনিক কৃষিতে রূপান্তর, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ পর্যায়ে কৃষিভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সৃষ্টি। আয়োজকরা জানান, মাঠ পর্যায়ে অর্জিত জ্ঞান বিনিময়ের মাধ্যমে কৃষকদের সরাসরি উপকৃত করার লক্ষ্যেই এই কংগ্রেস সফলভাবে সম্পন্ন হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
