|
রাজারহাটে টিসিবি ডিলার নবায়নে অনিয়মের অভিযোগ
আসাদুর রহমান, রাজারহাট
|
![]() রাজারহাটে টিসিবি ডিলার নবায়নে অনিয়মের অভিযোগ পরে তিনি টিসিবির রংপুর আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করলে তাকে জানানো হয়, সংশ্লিষ্ট ইউনিয়নে অন্য ইউনিয়নের একজন ডিলার থাকায় নতুন করে প্রাপ্যতা না থাকায় তাঁর নবায়ন করা হয়নি। সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের বাসিন্দা আজিজুর রহমান ‘স্বপ্ন ট্রেডার্স’ নামে চাকিরপশার ইউনিয়নে এক ব্যক্তির গুদামঘর ভাড়া দেখিয়ে রাজারহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এনামুল হকের কাছ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে ডিলার হিসেবে নিয়োগ পান। স্থানীয়দের দাবি, বিষয়টি বর্তমান নীতিমালার পরিপন্থী। এ বিষয়ে টিসিবির রংপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক হাবিবুর রহমান বলেন, পূর্বের নীতিমালা অনুযায়ী ‘স্বপ্ন ট্রেডার্স’-কে ২০২৪ সালে নবায়ন করা হয়েছিল। তবে বর্তমান নীতিমালা অনুযায়ী এক ইউনিয়নের বাসিন্দা অন্য ইউনিয়নে টিসিবি ডিলার হতে পারবেন না। রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, ‘স্বপ্ন ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী আজিজুর রহমানের বাড়ি বিদ্যানন্দ ইউনিয়নে। তিনি কীভাবে রাজারহাট ইউনিয়নের ডিলার হয়েছেন, তা টিসিবির কর্মকর্তারাই ভালো বলতে পারবেন। উপজেলার অন্যান্য টিসিবি ডিলাররা জানান, বিষয়টি সুষ্ঠু তদন্ত করে অন্য ইউনিয়নের ডিলার নিয়োগ বাতিল করা হলে ‘বিন্দু গালামাল স্টোর’-এর নবায়নের প্রাপ্যতা সৃষ্টি হবে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
