ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৪৫৫ লিটার তেল জব্দ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 4 April, 2026, 10:49 AM

বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৪৫৫ লিটার তেল জব্দ

বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৪৫৫ লিটার তেল জব্দ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।

উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের মবুপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান।

অভিযানকালে বাজারের দুটি দোকান থেকে মোট ১৪৫৫ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। এর মধ্যে হাসমত আলীর দোকান থেকে ৭২০ লিটার ডিজেল ও ৩৪৫ লিটার পেট্রোল পাওয়া যায়। অন্যদিকে আব্দুস সালামের দোকান থেকে ৩০০ লিটার ডিজেল, ৮৫ লিটার পেট্রোল এবং ৫ লিটার অকটেন জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জব্দকৃত তেলের একটি অংশ স্থানীয় জনগণের সুবিধার্থে বিক্রি করা হয়। এর মধ্যে পেট্রোল মোটরসাইকেল চালকদের মধ্যে বিতরণ করা হয় এবং ৬২০ লিটার ডিজেল কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। এছাড়া আরও ৪০০ লিটার ডিজেল সরকার নির্ধারিত মূল্যে ডিলার পয়েন্টের মাধ্যমে সরবরাহ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঈমাম জাফরসহ পুলিশের অন্যান্য সদস্যরা।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান জানান, চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এসব তেল অবৈধভাবে মজুত করা হয়েছিল। এ অপরাধে সংশ্লিষ্ট দুই ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status