|
জ্বালানি সাশ্রয় ও মাদকবিরোধী সচেতনতায় রাঙ্গুনিয়ায় সাইকেল শোভাযাত্রা
নতুন সময় প্রতিনিধি
|
![]() জ্বালানি সাশ্রয় ও মাদকবিরোধী সচেতনতায় রাঙ্গুনিয়ায় সাইকেল শোভাযাত্রা শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৭ টায় উপজেলা প্রশাসন এর আয়েজনে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এই শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি দীর্ঘ ১৫ কিলোমিটার পথ অতিক্রম করে সরফভাটা ইউনিয়নের বড়খোলা মারমা পাড়া স্কুল মাঠে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন বয়সী প্রায় ১০০ সাইক্লিংপ্রেমী অংশ নেন। ![]() জ্বালানি সাশ্রয় ও মাদকবিরোধী সচেতনতায় রাঙ্গুনিয়ায় সাইকেল শোভাযাত্রা ইউএনও মো. নাজমুল হাসান বলেন, পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী যানবাহন হিসেবে সাইকেলের ব্যবহার বাড়ানো এবং সমাজে সন্ত্রাস ও মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই শোভাযাত্রায় সাইকেলিংয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী তিনজনকে পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া অংশগ্রহণকারী সবাইকে সনদ দেওয়া হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
