|
প্লে-অফ খেলতে মেক্সিকো যাচ্ছে ইরাক
নতুন সময় ডেস্ক
|
![]() প্লে-অফ খেলতে মেক্সিকো যাচ্ছে ইরাক ইরাক ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আদনান দিরজাল বলেছেন, ‘সপ্তাহের শেষে আমাদের জাতীয় দল রওয়ানা দেবে। ফুটবলারদের মেক্সিকো যাওয়ার জন্য একটি ব্যক্তিগত বিমানের ব্যবস্থা করা হয়েছে।’ তিনি আরও বলেছেন, ‘আমাদের জাতীয় দলের ফুটবলাররা যে ক্লাবগুলোয় খেলে, সেই সব ক্লাবের সঙ্গে আমরা কথা বলেছি। জাতীয় দলে যাতে ফুটবলাররা নির্দিষ্ট সময় যোগ দিতে পারে, তার ব্যবস্থা করতে বলা হয়েছে।’ যুদ্ধ পরিস্থিতির জন্য দেশে প্রস্তুতি ক্যাম্প করাতে পারেননি ইরাকের কোচ গ্রাহাম আর্নল্ড। বিমান চলাচল বন্ধ থাকায় তিনি নিজেও সংযুক্ত আরব আমিরাতে আটকে রয়েছেন। এ পরিস্থিতিতে মেক্সিকোয় গিয়ে দলের প্রস্তুতির জন্য ফিফার সাহায্য চেয়েছে ইরাক। ইরাক জাতীয় দলের ৬০ শতাংশ ফুটবলার দেশেরই কোনো না কোনো ক্লাবে খেলেন। বিমান চলাচল বন্ধ থাকায় তারা যোগ দিতে পারেননি হোস্টনের প্রস্তুতি শিবিরে। ফলে সমস্যায় পড়েন ইরাকের কোচ। ১৯৮৬ সালে শেষবার বিশ্বকাপের মূলপর্বে খেলেছিল ইরাক। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
