ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
দিনে তারেক রহমানের ফ্যামিলি কার্ড, রাতে জাহাঙ্গীরের ঈদ সামগ্রী বিতরণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 11 March, 2026, 10:49 AM

দিনে তারেক রহমানের ফ্যামিলি কার্ড, রাতে জাহাঙ্গীরের ঈদ সামগ্রী বিতরণ

দিনে তারেক রহমানের ফ্যামিলি কার্ড, রাতে জাহাঙ্গীরের ঈদ সামগ্রী বিতরণ

অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ঈদ উপলক্ষে ব্যাপক পরিসরে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। স্থানীয় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

১০ মার্চ (মঙ্গলবার) রাতে উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত হয়ে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা নির্বাচিত হয়েছি এক মাসও হয়নি। এরই মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আমরা যদি জনগণের কল্যাণে কাজ করি, তাহলে জনগণও আমাদের সেইভাবে মূল্যায়ন করবে। আমাদের মূল লক্ষ্য হলো মানুষের পাশে থাকা এবং তাদের সেবা করা।

তিনি আরও বলেন, ধীরে ধীরে দেশের প্রায় চার কোটি মানুষ এই ফ্যামিলি কার্ডের আওতায় আসবে। তারেক রহমানের নেতৃত্বে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। জনগণের আস্থা অর্জনের জন্য আমাদের কাজের মাধ্যমে প্রমাণ দিতে হবে। জনগণের কল্যাণে কাজ করলে জনগণ অবশ্যই আমাদের পাশে থাকবে।

উত্তরা পশ্চিম থানা যুবদলের আহ্বায়ক মিলন মিয়ার নেতৃত্বে এই ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এ সময় প্রায় দুই হাজার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এর মধ্যে নারীদের জন্য এক হাজার কাপড় এবং পুরুষদের জন্য এক হাজার লুঙ্গি বিতরণ করা হয়। স্থানীয় নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে উপস্থিত মানুষের মাঝে এসব সামগ্রী পৌঁছে দেন।

ঈদকে সামনে রেখে এমন সহায়তা পেয়ে অসহায় ও নিম্নআয়ের মানুষের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। অনেকেই জানান, ঈদের সময় নতুন কাপড় পাওয়া তাদের জন্য অনেক বড় আনন্দের বিষয়। তারা বলেন, অনেক সময় আর্থিক সংকটের কারণে পরিবারের সবার জন্য নতুন কাপড় কেনা সম্ভব হয় না। এমন সময় এই ধরনের সহায়তা তাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেয়।

উপহার পেয়ে নারী-পুরুষ সবাই উচ্ছ্বসিত হয়ে ওঠেন। অনেকেই আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এস এম জাহাঙ্গীর হোসেনের এই উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, জনগণের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে গেলে সমাজের অসহায় মানুষের উপকার হবে এবং ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ভাগাভাগি করা সম্ভব হবে।

স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে এবং সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ আরও বেশি করে এগিয়ে আসবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status