ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
প্রতিদিনের কাগজের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলবাড়ীতে ইফতার বিতরণ, সাংবাদিক ফোরামের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
প্রকাশ: Wednesday, 11 March, 2026, 10:42 AM

প্রতিদিনের কাগজের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলবাড়ীতে ইফতার বিতরণ, সাংবাদিক ফোরামের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিদিনের কাগজের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলবাড়ীতে ইফতার বিতরণ, সাংবাদিক ফোরামের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৬০ জন গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ এবং ফুলবাড়ী উপজেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) বিকেল ৫টায় ফুলবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার গরিব, অসহায় ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার বিতরণ শেষে সাংবাদিক ফোরামের সদস্যদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে মুসলিম উম্মাহর সুখ-শান্তি, দেশের উন্নয়ন এবং গণমাধ্যমের অগ্রগতি কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শাহজালাল শাওন, সাধারণ সম্পাদক ও দৈনিক নতুন সময়-এর ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মোঃ বদরুজ্জামান বিপ্লব, সহ-সভাপতি ইয়াকুব আলী সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল হোসাইনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

ফুলবাড়ী উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ বদরুজ্জামান বিপ্লব তাঁর বক্তব্যে বলেন, “দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকা দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। সমাজের অবহেলিত ও অসহায় মানুষের কথা তুলে ধরার পাশাপাশি সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে যাচ্ছে পত্রিকাটি। 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ একটি মানবিক উদ্যোগ, যা সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়তা করবে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক সকালের কাগজ পত্রিকার ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি ও ফুলবাড়ী উপজেলা সাংবাদিক ফোরামের সংগঠনিক সম্পাদক  মোঃ জাকির হোসেন। তিনি বলেন, রমজানের এই পবিত্র মাসে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করে।

অনুষ্ঠানে ফুলবাড়ী উপজেলা সাংবাদিক ফোরামের সদস্যরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status