|
দুর্নীতিমুক্ত থেকে সেবার মান উন্নয়নের আহ্বান ড. খন্দকার মোশাররফের
নতুন সময় প্রতিবেদক
|
![]() দুর্নীতিমুক্ত থেকে সেবার মান উন্নয়নের আহ্বান ড. খন্দকার মোশাররফের বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, মানুষের জীবনমান উন্নয়ন ও সুখ-শান্তি নিশ্চিত করার লক্ষ্যেই আমরা রাজনীতি করি। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে জনগণের কল্যাণের কথা ভেবেই রাজনীতিতে যোগ দিয়েছি। তাই প্রশাসনের কর্মকর্তাদের দুর্নীতিমুক্ত থেকে আন্তরিকতার সঙ্গে জনগণের কাঙ্ক্ষিত সেবা দিতে হবে। তিনি বলেন, বিগত ১৭ বছর আমরা জনগণের জন্য কাজ করার সুযোগ পাইনি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে বিতাড়িত করে গণতান্ত্রিক উপায়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেনসহ স্থানীয় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
