ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
দুবাইয়ে আটকা পড়লেন বলিউড অভিনেত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 March, 2026, 7:45 PM

দুবাইয়ে আটকা পড়লেন বলিউড অভিনেত্রী

দুবাইয়ে আটকা পড়লেন বলিউড অভিনেত্রী

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হঠাৎ করেই অনিশ্চয়তার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী লারা দত্ত। আকাশপথে অস্থিরতা ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে দুবাইয়ে আটকা পড়েছেন তিনি। তার সঙ্গে রয়েছেন স্বামী, ভারতের প্রাক্তন টেনিস তারকা মহেশ ও তাদের কন্যা। দূরদেশে পরিবার নিয়ে এমন অনিশ্চিত পরিস্থিতিতে পড়ে ভীষণ কঠিন সময় পার করছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

লারা দত্ত নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা দিয়েছেন। এ অভিনেত্রী জানান, একটি ব্র্যান্ডের কাজের জন্য দুবাই গিয়েছেন লারা। গত তিন বছর ধরে শহরটি তার কাছে নিজের বাড়ির মতোই। এরই মধ্যে ইসরায়েল-ইরান যুদ্ধ শুরু হয়।

লারা দত্ত বলেন দিনগুলো খুবই উদ্বেগজনক। আমরা নার্ভাস এবং বিষয়টি ভীতিকরও। মাথার ওপর দিয়ে অনেক ফাইটার জেট উড়ছে, অনেক জোরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। যদিও আমরা খুব নিরাপদ একটি এলাকায় ভিলায় আছি। তবু জানালা কাঁপে, বাড়ি ও দরজা কেঁপে ওঠে, এটি খুব ভীতিকর। তারপরও নিজেকে অনিরাপদ মনে হয় না।

সংযুক্ত আরব আমিরাত সরকার নিজ দেশের নাগরিক ও বিদেশি নাগরিকদের সমানভাবে দেখাশোনা করছে। ইউএই সরকারের প্রশংসা করে লারা দত্ত বলেন, ‘এই শহরে বসবাসকারী একজন মানুষ হিসেবে আমরা অনুভব করি—আমরা গুরুত্বপূর্ণ। সংযুক্ত আরব আমিরাত সরকার আমাদের নিরাপদ রাখার সর্বোচ্চ চেষ্টা করছে।

ভারতে ফেরার ফ্লাইট খুঁজছেন লারা দত্ত ও তার পরিবার। কিন্তু এখনো কোনো ফ্লাইট পাওয়া যায়নি। এসব তথ্য উল্লেখ করে আবেগঘন কণ্ঠে লারা দত্ত বলেন, ‘আমরা মুম্বাইয়ে ফিরে যাওয়ার চেষ্টা করছি। কারণ মেয়ে অনেক বেশি ভয় পাচ্ছে, আমরাও নার্ভাস। আমরা এখান থেকে বের হওয়ার চেষ্টা করছি।‘

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। পাল্টা জবাবে ইরান হামলা চালিয়েছে ইসরায়েলে। পাশাপাশি বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত (আবুধাবি, দুবাই), কাতার, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বেশ কটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে দেশটি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status