|
প্রতিটি দপ্তরকে স্বচ্ছতা ও আইনের ভিত্তিতে জনগণের সেবা দিতে হবে-নকলায় এমপি ফাহিম
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
|
![]() প্রতিটি দপ্তরকে স্বচ্ছতা ও আইনের ভিত্তিতে জনগণের সেবা দিতে হবে-নকলায় এমপি ফাহিম ফাহিম চৌধুরী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে নকলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে উপজেলা পর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। তিনি বলেন সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রশাসনের সাথে সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং জনগণের প্রত্যাশা পূরণে সকলকে নিয়ে একসাথে কাজ করতে না পারলে আমরা এলাকার কাঙ্খিত উন্নয়ন করতে পারবনা, মানুষের স্বাদ ও আকাঙ্খার প্রতিফলন ঘটাতে পারবনা। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি ও সামাজিক নিরাপত্তা বিষয়ে স্বচ্ছতার ভিত্তিতে উন্নত সেবা প্রদান খুবই জরুরি। নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক রাকিব, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ প্রমুখ। ওইসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
