ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
টঙ্গীতে অভিনব কৌশলে ফেন্সিডিল পাচার, র‍্যাবের অভিযানে ৪ নারী গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি, গাজীপুর
প্রকাশ: Thursday, 19 February, 2026, 4:26 PM

টঙ্গীতে অভিনব কৌশলে ফেন্সিডিল পাচার, র‍্যাবের অভিযানে ৪ নারী গ্রেফতার

টঙ্গীতে অভিনব কৌশলে ফেন্সিডিল পাচার, র‍্যাবের অভিযানে ৪ নারী গ্রেফতার

গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিনব কৌশলে শরীরে বেঁধে ফেন্সিডিল পাচারের সময় ১৯৭ বোতল ফেন্সিডিলসহ চার নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১।

র‍্যাব-১ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) রাতে উত্তরা ক্যাম্পের একটি আভিযানিক দল টঙ্গী পূর্ব থানাধীন নতুন বাজার এলাকার মেসার্স হায়দারাবাদ রাইস স্টোরের সামনে টঙ্গী-নরসিংদী সড়কে তল্লাশি অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে টঙ্গী চৌরাস্তা থেকে নরসিংদীগামী একটি অটোরিকশায় থাকা চার নারীকে সন্দেহজনকভাবে তল্লাশি করা হয়। এ সময় তাদের প্রত্যেকের পেটের সঙ্গে স্বচ্ছ স্কচটেপ দিয়ে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায় মোট ১৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ফেন্সিডিলের পরিমাণ ১৯ দশমিক ৭ লিটার এবং যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ৮৮ হাজার টাকা বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলেন— রাবেয়া বেগম (২৫), বেলী আক্তার (২৪), লিমা খাতুন (২২) ও শিখা খাতুন (২৭)। তাদের মধ্যে তিনজনের বাড়ি বগুড়া সদর উপজেলায় এবং অপরজন পাবনা সদর এলাকায়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণী ১৪(গ) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আসামি ও উদ্ধারকৃত আলামত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব হাসান (পিপিএম-সেবা) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকের বিরুদ্ধে র‍্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status