|
যশোরে সুলতানপুর মাদকের টাকা না পেয়ে বড় ভাইকে কুপিয়ে জখম
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() যশোরে সুলতানপুর মাদকের টাকা না পেয়ে বড় ভাইকে কুপিয়ে জখম অভিযুক্ত বিবাদী মোমিন (২৬) ভিকটিমের আপন ছোট ভাই।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে,মাদক সেবনের টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই মোমিন উত্তেজিত হয়ে ধারালো চাকু দিয়ে বড় ভাই অপুর মাথায় আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত জখম হন। ঘটনার পর আহত অপু নিজেই যশোর জেনারেল হাসপাতালে গিয়ে ভর্তি হন।হাসপাতাল সূত্রে জানা গেছে, ভিকটিম বর্তমানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার মাথায় গুরুতর জখম থাকলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
