|
বিশ্বকাপে প্রথম হারের পর ছুটিতে নিউজিল্যান্ড পেসার
নতুন সময় ডেস্ক
|
![]() বিশ্বকাপে প্রথম হারের পর ছুটিতে নিউজিল্যান্ড পেসার নিউজিল্যান্ড ক্রিকেট আজ (রোববার) ঘোষণা করেছে, কানাডা ম্যাচে পাওয়া যাবে না ফার্গুসনকে। তার পিতৃত্বকালীন ছুটি মঞ্জুর করেছে বোর্ড। আজই দেশের বিমান ধরছেন তিনি। তিন ম্যাচে চার উইকেট নেওয়া ফার্গুসনকে শুভকামনা জানিয়েছেন রব ওয়াল্টার। নিউজিল্যান্ড কোচ বলেছেন, ‘লকি ও এমার জন্য এটা দারুণ এক রোমাঞ্চকর সময়। আমরা খুশি যে এমন বিশেষ উপলক্ষের সময়ে সে বাসায় থাকবে।’ ফার্গুসনের স্থলাভিষিক্ত নেওয়ার ব্যাপারে ওয়াল্টার বললেন, ‘এই পর্যায়ে আমরা স্কোয়াডে লকির স্থলাভিষিক্ত কাউকে কারছি না। টুর্নামেন্টের সুপার এইটে তাকে ফেরানোর পরিকল্পনা আছে। আমাদের প্রয়োজন পড়লে ট্র্যাভেলিং রিজার্ভ বেন সিয়ার্স ও কোল ম্যাককঞ্চিকে স্কোয়াডে ডাকা হবে, তারা তৈরি আছে।’ তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। আগামী মঙ্গলবার তারা কানাডার বিপক্ষে খেলবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
জ্বালানি সংকটে জাবিতে এক ঘণ্টা লোডশেডিংয়ের সিদ্ধান্ত
পাইকগাছা-কপিলমুনি বাজারের ফুটপাত দখল করে ব্যাবসা: চরম ভোগান্তিতে ক্রেতা বিক্রেতা
তেঁতুলিয়ায় সাংবাদিকদের ভিডিও করতে বাঁধা, ডিসির মতবিনিময় সভা বয়কট করলেন সাংবাদিকরা।
কচ্ছপিয়া থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: ৪ যুবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
