|
গণতন্ত্র পুনরুদ্ধারে ভোট ও দোয়া চাই: এম এ মালিক
নতুন সময় প্রতিনিধি
|
![]() গণতন্ত্র পুনরুদ্ধারে ভোট ও দোয়া চাই: এম এ মালিক ০২ ফেব্রুয়ারী ২০২৬ (সোমবার) দিনব্যাপী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট ফেঞ্চুগঞ্জের উত্তর কুশিয়ারার সকল ওয়ার্ডে বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসংযোগ, পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এম এ মালিক বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয়তাবাদী দল নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘ ১৫ বছর পর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে যাচ্ছে। আমি আজ এখানে কোনো দীর্ঘ বক্তব্য দিতে আসিনি, আপনাদের দোয়া নিতে এসেছি।” তিনি আরও বলেন, “রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা, হাসপাতালের সুযোগ-সুবিধা ও অন্যান্য স্থানীয় সমস্যা সমাধানে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশেই আমি দেশের মানুষের সেবা করার জন্য প্রবাসের জীবন ছেড়ে দেশে ফিরে এসেছি।” প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, “প্রবাসীরা যে রেমিটেন্স পাঠান, সেটাই আমাদের অর্থনীতির বড় শক্তি। এই শক্তিকে কাজে লাগিয়ে এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।” নির্বাচিত হলে এলাকার যৌক্তিক সব দাবি বাস্তবায়নে কাজ করার দৃঢ় অঙ্গীকার করে এম এ মালিক বলেন, “আপনারা যদি আমাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, আল্লাহর নামে শপথ করে বলছি—আমি আপনাদের দাবিদাওয়া বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব।” শেষে তিনি নারী ও প্রবীণদের দোয়া কামনা করেন এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আরও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি মোয়াজ্জেম হোসেন সাহেদ, ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন বিএনপি সভাপতি মঈনুদ্দিন, সাধারণ সম্পাদক আজাদ মিয়া, ইউনিয়নের চেয়ারম্যান জিলু মিয়া, সৌদি আরব প্রাদেশিক বিএনপি সভাপতি জাকারিয়া আরেফিন ফয়সাল, লিভারপুল বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হক, সকল ওয়ার্ড বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক, নির্বাচনী সেন্টার কমিটির নেতৃবৃন্দসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক ও অসংখ্য জনতা।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে অনুসরণ করে আটক কে এই ছাত্রলীগ নেতা?
সপ্তাহে ৪০ প্রেমের প্রস্তাব ডি এ তায়েবের, জয়ের কতটি?
সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: চিকিৎসকের পোস্টে তুমুল সমালোচনা
সাপ্তাহিক খবর পত্রিকার সম্পাদক হাবিবুল্লাহ বাহার -এর ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
