|
যশোর ২৫০ শয্যা হাসপাতালে সাইকেল চুরি, গাঁজাসহ আটক
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() যশোর ২৫০ শয্যা হাসপাতালে সাইকেল চুরি, গাঁজাসহ আটক যশোর সদর হাসপাতাল ক্যাম্পের দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা হাসপাতালের অভ্যন্তরে ওভারব্রিজের নিচ থেকে সাইকেল চোর হৃদয় (২০)-কে আটক করেন। আটক হৃদয় লিটন হোসেনের ছেলে। তার বাড়ি সদর উপজেলার সুজলপুর ধর্মতলা এলাকায়। গোপন তদন্ত অভিযান সূত্র জানা যায় গত ২৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখ বিকাল ৫টা ১৫ মিনিটে হৃদয় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডের গেটের সামনে থেকে একটি বাইসাইকেল চুরি করে। পরে হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তাকে সনাক্ত করা হয়।আজ আটকের পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে এক পুড়িয়া গাঁজা, একটি কয়েল কেসসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। বর্তমানে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
পাইকগাছায় মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
