|
ফুলবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের কর্মদক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
|
![]() ফুলবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের কর্মদক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত বাংলাদেশ নির্বাচন কমিশনের আয়োজনে সোমবার (২৭ জানুয়ারি ২০২৬) সকাল ৯টায় ফুলবাড়ী ডিগ্রি কলেজের সভাকক্ষে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ দিলারা আকতার। প্রশিক্ষণে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আসাদুজ্জামান। প্রশিক্ষণে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত আইন ও বিধিমালা, ভোট গ্রহণের পূর্বপ্রস্তুতি, ভোটগ্রহণের ধাপসমূহ, ব্যালট ও ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, ব্যালট বাক্স সিলগালা ও সংরক্ষণ পদ্ধতি, ভোট গণনা, ফলাফল প্রস্তুত ও প্রেরণ, দায়িত্ব ও কর্তব্যসহ নির্বাচন পরিচালনার সকল গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও ভোটগ্রহণ চলাকালে উদ্ভূত যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় করণীয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়, ভোটারদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করা এবং নির্বাচন-পরবর্তী করণীয় বিষয়সমূহ নিয়েও প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তারা বলেন, এ ধরনের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ তাদের পেশাগত দক্ষতা ও আত্মবিশ্বাস বহুগুণে বৃদ্ধি করবে, যা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার, কুড়িগ্রাম; জনাব মাহমুদুল হাসান নাঈম, অফিসার ইনচার্জ, ফুলবাড়ী থানা; জনাব মোঃ তায়েফুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার, ফুলবাড়ী; এবং জনাব মোঃ আমিনুল ইসলাম রিজু, অধ্যক্ষ, ফুলবাড়ী ডিগ্রি কলেজ। এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিষ্ঠা, সততা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
