ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার
রফিক মাহমুদ, উখিয়া
প্রকাশ: Tuesday, 28 October, 2025, 8:00 PM

টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গভীর রাতে পরিচালিত এই অভিযানে ১ লাখ ৮০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

রবিবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর একটি চৌকস টহলদল নাজিরপাড়া বিওপি’র আওতাধীন ‘সাইফুলের ঘের’ নামক জলাবদ্ধ এলাকায় অভিযান চালায়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, অভিযানের সময় টহলদল ৪–৫ জন ব্যক্তিকে মিয়ানমারের দিক থেকে নাফনদী হয়ে ভারী বস্তা হাতে সাঁতরে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। তাদের আত্মসমর্পণের নির্দেশ দিলে তারা আতঙ্কিত হয়ে মাদকের বস্তাগুলো পানিতে ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থল ঘিরে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১,৮০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। তবে অভিযানের সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, উদ্ধারকৃত ইয়াবার প্যাকেজিং কৌশল ও বস্তায় পাওয়া কোড দেখে ধারণা করা হচ্ছে—এটি আন্তর্জাতিক মাদক পাচার চক্রের একটি চালান। তদন্তে স্থানীয় এক পাচারকারীর পরিচয় শনাক্ত করা গেছে। তিনি হলেন—টেকনাফ পৌরসভার খানকার ডেইল এলাকার ইমান হোসেনের ছেলে জয়নাল আবেদীন (৩৩)।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হচ্ছে এবং উদ্ধারকৃত ইয়াবা আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, “সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বিজিবি সর্বদা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। এ অভিযান আমাদের জিরো টলারেন্স নীতিরই প্রতিফলন।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status