|
কেনিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যুর শঙ্কা
নতুন সময় ডেস্ক
|
![]() কেনিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যুর শঙ্কা মঙ্গলবার (২৮ অক্টোবর) কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মঙ্গলবার মাসাই মারা ন্যাশনাল পার্কের কিচওয়া টেম্বো নামের একটি বেসরকারি বিমানবন্দরের উদ্দেশে যাওয়ার পথে স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের সব আরোহী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এক বিবৃতিতে কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি (কেসিএএ) বলেছে, ‘বিমানেটিতে ১২ জন আরোহী ছিলেন।’ বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার কারণ জানতে দেশের বিভিন্ন সরকারি সংস্থা ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য বিবৃতিতে জানানো হয়নি। এর আগে, গত আগস্টে রাজধানী নাইরোবির উপকণ্ঠে চিকিৎসা সহায়তা সংস্থা অ্যামরেফের একটি ছোট বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ছয়জন নিহত ও আরও দুজন আহত হন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
