|
প্রতি ভোট কেন্দ্রে প্রশিক্ষিত ১৩জন আনসার থাকবে: কমান্ডেন্ট ফারুক আহমেদ
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() প্রতি ভোট কেন্দ্রে প্রশিক্ষিত ১৩জন আনসার থাকবে: কমান্ডেন্ট ফারুক আহমেদ প্রশিক্ষণার্থীরা বলেন, আসন্ন নির্বাচন সম্মূখে সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও গুজব প্রতিরোধসহ নানা বিষয়ের উপর প্রশিক্ষণ দেয়া হচ্ছে তাদের। এ বিষয়ে প্রশিক্ষণার্থী নাজমূল ও নিলয় বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধসহ সমাজে শৃঙ্খলা বজায় রাখতে ও ভোটের মাঠে দায়িত্ব পালনে নানা বিষয়ে শিক্ষা গ্রহণের সুযোগ হয়েছে এ সেমিনারের কল্যাণে। এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট ও প্রশিক্ষক সালমা খাতুন বলেন, ১৪দিন ব্যাপী পাঁচটি বিষয়ের ট্রেনিং সেশনের একটি বিষয়ে তিনি সেমিনার করাচ্ছেন ৮৬জন প্রশিক্ষণার্থীদের। আজকের বিষয় ছিলো সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধ নিষয়ে। এ বিষয়কে গাজীপুর জেলা আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধান (কমান্ডেন্ট) ফারুক আহম্মেদ বলেন, গাজীপুর জেলায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি আনসার সদস্যদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা হচ্ছে। তিনি বলেন, প্রতিটি ভোট কেন্দ্রে ১৩জন করে আনসার সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে তিনজন অস্ত্রসহ ভোটের মাঠে কাজ করবে। ১৪শ সদস্য প্রশিক্ষণ ঘাটতি ছিলো উল্লেখ করে বলেন, বর্তমানে চারটি ধাপে ১৪শ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। আরো চার ধাপে বাকিদেরও প্রশিক্ষণ দেয়ার মধ্য দিয়ে প্রস্তুতি সম্পন্ন করা হবে। তিনি আরো বলেন, আসন্ন নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে অস্ত্রহীন বিনা প্রশিক্ষিত প্রায় ৬ হাজার আনসার সদস্য ঘাটতি ছিলো যা মহাপরিচালক বরাবর দরখাস্তের বরাতে ইতোমধ্যে বাজেটসহ যোগান দেয়া হয়েছে বলেও জানান তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
