ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
উখিয়ায় মালিক বিহীন ১২ কোটি টাকার ইয়াবা উদ্ধার
রফিক মাহমুদ
প্রকাশ: Tuesday, 28 October, 2025, 5:13 PM

উখিয়ায় মালিক বিহীন ১২ কোটি টাকার ইয়াবা উদ্ধার

উখিয়ায় মালিক বিহীন ১২ কোটি টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়া পশ্চিম দরগাহ বিল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৪ ব্যাটালিয়নের সদস্যরা।

সোমবার (২৮ অক্টোবর) সকালে বিজিবি ৩৪ ব্যাটালিয়নের ঘুমধুম বিওপির টহলদলের সদস্যরা সীমান্তের প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে উখিয়া রাজাপালং পশ্চিম দরগাহ বিল কবরস্থান নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, নিয়মিত টহলের অংশ হিসেবে বিশেষ অভিযানে এ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। তবে  অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। 

“বিজিবি সীমান্তের মাদক ও চোরাচালান প্রতিরোধ ও নজগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অনুপ্রবেশ ঠেকানোর জন্য সর্বদা প্রস্তুত রয়েছে। সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবির এ কর্মকর্তা ।”

বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১২ কোটি টাকা। এটি সাম্প্রতিক সময়ে কক্সবাজার ব্যাটালিয়নের  জব্দকৃত মাদকের চালানের মধ্যে সবচেয়ে বড় বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও চলতি বছরের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত (গত ৬ মাসে) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর বিভিন্ন অভিযানে মোট ১৩ লাখ ৪১ হাজারের বেশি ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য মাদকদ্রব্যসহ প্রায় ৫০ কোটি টাকার মাদক ও চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৯৫ জনকে গ্রেফতার করা হয়েছে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status