|
কুড়িগ্রামের কচাকাটা থানাকে উপজেলা ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে গণ স্বাক্ষর
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামের কচাকাটা থানাকে উপজেলা ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে গণ স্বাক্ষর গতকাল ২৭ অক্টোবর সোমবার সকালে কচাকাটা উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনীতিবিদ, কৃষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গণস্বাক্ষরে অংশ গ্রহন করে। গণস্বাক্ষর কর্মসূচির আলোচনা সভায় সাবেক চেয়ারম্যান সৈয়দ আহম্মেদ বাচ্চু ব্যাপারীর সভাপত্বিতে বক্তব্য রাখেন কেদার ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আ.খ.ম ওয়াজিদুল কবীর রাশেদ, কচাকাটা ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, সমাজকর্মী আনিসুর রহমান ভোলা ব্যাপারী প্রমুখ। এসময় বক্তারা জানান, কুড়িগ্রাম জেলা সদর থেকে কচাকাটা থানাকে ৪টি নদ-নদী দ্বারা বিচ্ছিন্ন করে রেখেছে। ব্রহ্মপুত্র নদ, শংকোশ, দুধকুমার, গঙ্গাধর নদী পাড়ি দিয়ে অথবা সড়ক পথে নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলা দিয়ে কয়েক ঘণ্টা পথ অতিক্রম জেলা সদরের সঙ্গে যোগাযোগ করতে হয়। কচাকাটা ইউনিয়নের আয়তন ২৬.৪০ বর্গকিলোমিটার, বল্লভেরখাস ইউনিয়ন ৩৩.৩৯ বর্গকিলোমিটার, নারায়ণপুর ইউনিয়ন ০৭.৮৪ বর্গকিলোমিটার, কেদার ইউনিয়ন ২৪.৪৭ বর্গকিলোমিটার, বলদিয়া ইউনিয়ন ৩৫.৯৯ বর্গকিলোমিটার এবং বামনডাঙ্গা, কালীগঞ্জ ইউনিয়ন অংশ নিয়ে কচাকাটা থানা ২০০৩ সালে গঠিত হয়। এই থানার অধীনে প্রায় তিন লাখের অধিক মানুষের বসবাস। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে কচাকাটা থানাকে উপজেলায় রূপান্তর করার দাবিতে আন্দোলন করছে স্থানীয়রা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
