|
নাঙ্গলকোটে মাদক কারবারির হামলায় সাংবাদিক আহত
ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, নাঙ্গলকোট
|
![]() নাঙ্গলকোটে মাদক কারবারির হামলায় সাংবাদিক আহত স্থানীয় সূত্রে জানা যায়, গোহারুয়া গ্রামের আলী আশ্বাদের ছেলে আব্দুল মমিন, মোঃআমিন ও শামীম দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে আসছে। মাদক কারবারের অভিযোগে তারা একাধিকবার গ্রেপ্তার ও কারাভোগ করলেও পুনরায় একই কাজে জড়িয়ে পড়ে। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী অতীতে তাদের বিরুদ্ধে একাধিক অভিযান চালালেও প্রভাবশালী মহলের আশ্রয়ে তারা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। গত ২৭ অক্টোবর সোমবার রাত সাড়ে ৭টার দিকে ‘ফেস দ্য পিপল’-এর নাঙ্গলকোট প্রতিনিধি মাদকবিরোধী অভিযানের তথ্য সংগ্রহ করতে ঘটনাস্থলে গেলে আলী আশ্বাদ, তার তিন ছেলে মমিন, আমিন ও শামীমের নেতৃত্বে ৮–১০ জন সন্ত্রাসী দলবদ্ধ হয়ে সাংবাদিক রাশেদ হোসাইন ও তার সঙ্গে থাকা ক্যামেরাপার্সন রাকিব মজুমদারের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে বেধড়ক পিটিয়ে সাংবাদিকদের গুরুতর আহত করে। এসময় তারা সাংবাদিকদের মোবাইল ফোন, একশন ক্যামেরা, মানিব্যাগসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম ছিনিয়ে নেয় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসক ডা. কামরুন্নাহার জানান, “রক্তক্ষরণ না হলেও তাদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় সাংবাদিক সমাজ ও সচেতন মহলের মধ্যে চরম ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক বলেন, “অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
