|
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ৮০ মেট্রিক টন চাল জব্দ, কাস্টমস বলছে অবৈধ
এস এম সাখাওয়াত জামিল দোলন
|
![]() চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ৮০ মেট্রিক টন চাল জব্দ, কাস্টমস বলছে অবৈধ এ বিষয়ে সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার ওমর মবিন বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি অক্টোবর মাসের ২৩ তারিখ শুধুমাত্র সাধারন চাল লিখে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে কোনো স্টিকার ছাড়াই প্রায় ৮০ মেট্রিক টন চাল আমদানি করে শশী ট্রেডার্স। এতে সোনামসজিদ কাস্টমস কর্তৃপক্ষের সন্দেহ হলে চালগুলো জব্দ করে নমুনা সংগ্রহ করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পাঠানো হয়। পরে গতকাল সোমবার (২৭ অক্টোবর) বিকেলে কুয়েট প্রেরিত রিপোর্টে আমদানীকৃত ৮০ মেট্রিকটন চাল কোন সাধারন চাল নয় বরং তা ভারতীয় বাসমতি চাল বলে উল্লেখ করা হয়। প্রেক্ষিতে শশী ট্রেডার্স নামক প্রতিষ্ঠানের আমদানীকৃত চাল জব্দ করা হয়েছে। তিনি আরো জানান, শশী ট্রেডার্স সাধারন চাল ট্যাগ লাগিয়ে যে চাল আমদানী করেছে তা আসলে ছিল ভারতীয় বাসমতি চাল। বাসমতি চাল আমদানিতে শর্ত সাপেক্ষে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু ওই প্রতিষ্ঠান কাস্টমসের চোখ ফাঁকি দিয়ে সাধারণ চাল বলে বাসমতি চাল আমদানি করেছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
মিয়ানমারে যুদ্ধ: রোহিঙ্গা ও রাখাইনদের কাছে ওপার থেকে যে খবর আসছে
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
যে কারণে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি
আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে পাঁচুড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
