|
চসিক মেয়রের ব্যানার সরানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ৮
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() চসিক মেয়রের ব্যানার সরানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ৮ সোমবার (২৭ অক্টোবর) দিবাগত মধ্যরাতে ঘটনাটি ঘটে। নিহত ও আহতরা স্থানীয় বিএনপি ও যুবদলের কর্মী বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের ছবি সম্বলিত একটি ব্যানার টানানো নিয়ে সোমবার রাতে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ধাওয়া–পাল্টাধাওয়া ও গুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে এক যুবদল কর্মীর মৃত্যু হয় এবং কয়েকজন গুরুতর আহত হন। এলাকাবাসীর দাবি, এটি কেবল ব্যানার নিয়ে বিরোধ নয়; বরং দীর্ঘদিন ধরে ওই এলাকায় রাজনৈতিক আধিপত্য ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি ব্যানার টানানোকে কেন্দ্র করে সেই উত্তেজনা আরও বেড়ে যায়। প্রত্যক্ষদর্শী মিনহাজুল ইসলাম জানান, রাতের দিকে হঠাৎ গুলির শব্দ শুনে ভয় পেয়ে যাই। বাইরে বের হয়ে দেখি কয়েকজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বুকে গুলির আঘাত ছিল। গুলিবিদ্ধসহ মোট আটজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
মিয়ানমারে যুদ্ধ: রোহিঙ্গা ও রাখাইনদের কাছে ওপার থেকে যে খবর আসছে
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে পাঁচুড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
যে কারণে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি
