|
চট্টগ্রামে আবুধাবি ফেরত প্রবাসীসহ অপহরণের শিকার ২ হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার ১
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() চট্টগ্রামে আবুধাবি ফেরত প্রবাসীসহ অপহরণের শিকার ২ হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার ১ এ সময় প্রবাসীকে আনতে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে যাওয়া আরেক আত্মীয় মো. সোলেমানকেও অপহরণ করা হয়েছে। তাদের বহনকারী সিএনজি থামিয়ে বন্দুক ঠেকিয়ে ফ্লাইওভার থেকে তাদের অন্য একটি গাড়িতে তুলে নেয় অপহরণকারীরা। প্রায় ঘন্টাখানেক পর অক্সিজেন এলাকা থেকে ভুক্তভোগী মুন্নাকে হাত-পা বাঁধা অবস্থায় খুঁজে পান স্বজনরা। এখনও অপহৃত আরেক যুবক সোলেমানের খোঁজ পাওয়া যায়নি। এ সময় তাদের সাথে থাকা লাগেজসহ সব জিনিস পত্র অপহরণকারীরা নিয়ে নেয়। মুন্নার পরিবার বর্তমানে পতেঙ্গা থানায় অবস্থান করছেন। এ বিষয়ে পতেঙ্গা থানার ওসি কাজী মো. সুলতান আহসান উদ্দিন জানান, আমরা এই ঘটনা শুনেছি। আমরা দ্রুত টিম পাঠিয়েছি। ভুক্তভোগী একজনকে পাওয়া গিয়েছে শুনেছি। তার সাথে কথা বললে বিস্তারিত জানতে পারব। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
মিয়ানমারে যুদ্ধ: রোহিঙ্গা ও রাখাইনদের কাছে ওপার থেকে যে খবর আসছে
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
যে কারণে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি
আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে পাঁচুড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
