|
ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার নিহত মিনু আক্তার একই এলাকার সৈয়দ আব্দুল মিয়াজির বাড়ির সিএনজি চালক সৈয়দ মোহাম্মদ ইমরানের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩/৪ দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিনও তাদের মধ্যে ঝগড়া হয়। পরে পরিবারের সদস্যরা মিনু আক্তারকে বসতঘরের রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। নিহতের পরিবারে দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমেদ বলেন, স্বামী-স্ত্রীর ঝগড়ার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানান এ পুলিশ কর্মকর্তা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
মিয়ানমারে যুদ্ধ: রোহিঙ্গা ও রাখাইনদের কাছে ওপার থেকে যে খবর আসছে
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
যে কারণে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি
আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে পাঁচুড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
