|
পাঁচ বছর পর ভারত-চীনের সরাসরি ফ্লাইট চালু
নতুন সময় ডেস্ক
|
![]() পাঁচ বছর পর ভারত-চীনের সরাসরি ফ্লাইট চালু ২০২০ সালে সীমান্ত সংঘাতের পর দুই দেশের ফ্লাইট বন্ধ হয়ে গিয়েছিল। এবার নতুন ফ্লাইট চালুর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কে উষ্ণতা ফেরার ইঙ্গিত মিলছে। ভারত সরকার জানায়, এই উদ্যোগ দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে স্বাভাবিক করতে সহায়ক হবে। আগামী নভেম্বরে নয়াদিল্লি থেকে সাংহাই ও গুয়াংঝু রুটেও ফ্লাইট চালু হবে বলে জানা গেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতের ওপর ৫০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করায় দিল্লি-ওয়াশিংটন সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে দিল্লি-বেইজিং সম্পর্ক নতুনভাবে ঘনিষ্ঠ হতে শুরু করেছে। কলকাতার চায়না টাউন এলাকার সামাজিক সংগঠক চেন খোই কুই বলেন, এই ফ্লাইট চালু হওয়ায় দুই দেশের বাণিজ্য, পর্যটন ও পারিবারিক যোগাযোগ আরও জোরদার হবে। সূত্র : এএফপি |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
মেরুংয়ে যুব সমাজের সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী
সাজেকে আটকা পড়েছেন চার শতাধিক পর্যটক ডুবে গেছে সাজেকের সড়ক
আলফাডাঙ্গায় পানাইল স. প্রা. বিদ্যালয়ে আওয়ামী দোসরদের সদস্যপদের প্রার্থিতা বাতিলের দাবিতে ইউএনও'র নিকট লিখিত অভিযোগ
চরভদ্রাসনে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত: ৮ মামলায় ৩ হাজার ৪০০ টাকা জরিমানা
